22.7 C
Dhaka
০৫/০৩/২০২৬, ০:৫৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না ডিসি সিফাত মেহনাজ

কুড়িগ্রামে নবাগত জেলা প্রশাসকের সাথে গণ মাধ্যমকর্মীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৭ সেপ্টেম্বর বিকেলে কুড়িগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সিফাত মেহনাজ এর সভাপতিত্বে বক্তব্য দেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী ফিরুজুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)বি এম কুদরত এ খুদা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জাকির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, সিনিয়র সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, ইউনুছ আলী, মাহফুজুর রহমান টিউটর,আশরাফুল হক রুবেল প্রমুখ।
নবাগত জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন,আমি দূর্নীতিকে প্রশ্রয় দেই না আর আমার অধিনস্ত কেউ দূর্নীতি করলে দ্বায় ভার তার।
তিনি আরো বলেন, সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই। এ জনপদের জন্য সম্মিলিতভাবে কাজ করতে আমার বিন্দুমাত্র কৃপণতা থাকবে না। জেলার যেসব সমস্যা ও সম্ভাবনার বিষয় উত্থাপিত হয়েছে, সেগুলো সব এক সাথে সমাধান করা সম্ভব না।তবে গুরুতপূর্ণ সমস্যা সমাধানে সকলের সহযোগিতা কামনা করছি বলে জানান তিনি।

বিজ্ঞাপন

পড়ুন: শিবগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা

দেখুন:ঝিনাইদহে ২ টাকায় মিলছে এক প্যাকেট বিরিয়ানি

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন