২১/০২/২০২৬, ২২:০২ অপরাহ্ণ
25.7 C
Dhaka
২১/০২/২০২৬, ২২:০২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দূর্নীতির কারণে পিরোজপুরে কোন অবকাঠামগত উন্নয়ন হয়নি : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

‎গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, পিরোজপুর জেলায় বিগত সরকারের আমলে আমরা বিভিন্ন ভাবে উন্নয়ন বঞ্চিত হয়েছি। বিভিন্ন রকম দুর্নীতির কারণে বিগত দেড় বছর আমাদের অনেক অবকাঠামগত উন্নয়ন হয়নি খুব দ্রুত সেসব কাজ করতে হবে। সেখানে দুর্নীতির ক্ষেত্রে সকলকে জিরো টলারেন্স থাকতে হবে।

‎শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার ইতিমধ্যে বেশ কিছু কাজ হাতে নিয়েছে আমাদের ১৮০ দিনের বেশ কিছু প্রোগ্রাম আলোকপাত করা হবে। উপজেলা ভিত্তিক আমাদের ফ্যামিলি কার্ড সহ নির্বাচনী ইশতেহারে যে কাজের কথা বলা হয়েছে তা খুব  দ্রুতই শুরু করা হবে।

‎তিনি আরো বলেন, আমরা ভাষার বিকৃতি নয় সমৃদ্ধি চাই, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সবখানে ভাষা শুদ্ধ ও মর্যাদা পূর্ণ ব্যবহার আমাদের নিশ্চিত করতে হবে।

‎পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। এছাড়াও এ সময় বিভিন্ন রাজনৈতিক দল ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

‎পড়ুন : রাতের আঁধারে নেত্রকোনার পূর্বধলায় নিষিদ্ধ আ.লীগের আকস্মিক শ্রদ্ধাঞ্জলি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন