বিজ্ঞাপন

দূষণে আজ বিশ্বে দ্বিতীয় ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’

বিশ্বে বায়ুদূষিত শহরের তালিকায় শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৮টায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ঢাকার নাম। এ সময় বাতাসের মান ছিল ১৯৪, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

বিজ্ঞাপন

বৈশ্বিক বায়ুদূষণ পর্যবেক্ষণ সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) লাইভ আপডেট থেকে এ তথ্য জানা গেছে।

এ ছাড়া একিউআই স্কোর ২১০ নিয়ে তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। ১৭১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে থাইল্যান্ডের চিয়াং মাই। পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তানের লাহোর ও করাচি।

তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০-এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।

পড়ুন: হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ থেকে ফি আদায় বন্ধ করতে হবে: ট্রাম্প

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন