২৭/০২/২০২৬, ২০:৪১ অপরাহ্ণ
27 C
Dhaka
২৭/০২/২০২৬, ২০:৪১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দেওয়ানগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড় আটক

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড় আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জ উপজেলার ঝাওডাংগা বিওপির আওতাধীন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি পিকআপ ভ্যান তল্লাশি করে ৪৭ ভান্ডেল ভারতীয় থান কাপড় উদ্ধার করা হয়। আটককৃত কাপড়ের পরিমাণ মোট ৫ হাজার ১৩১ মিটার।

পরে উদ্ধারকৃত কাপড়গুলো ঝাওডাংগা বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল্লাহ ইসলাম।

এ ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পড়ুন: মেহেরপুরের গাংনী হাইস্কুলে গ্রিল কেটে চুরি

দেখুন: ‘বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে ৩ বিলিয়ন ঋণ সহায়তা পাওয়ার সম্ভাবনা বাংলাদেশের’ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন