০৯/০২/২০২৬, ১৬:৪৩ অপরাহ্ণ
26 C
Dhaka
০৯/০২/২০২৬, ১৬:৪৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দেওয়ানগঞ্জে বাবার মোটরসাইকেল চালাতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শিশুর মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শ্রী দিবস (১৩) নামে শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের হলকারচর এলাকায় পুরাতন রেললাইনের পাশের পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রী দিবস হলকারচর মাঝিপাড়া এলাকার বাসিন্দা এবং ইউনিয়ন মৎস্যজীবী দলের চুকাইবাড়ী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শ্রী জীবনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় বাবা শ্রী জীবনের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন শ্রী দিবস। মোটরসাইকেল চালাতে গিয়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হয় সে।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমেদ মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

পড়ুন : ময়মনসিংহের ত্রিশালে অসহায়, দরিদ্র ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন