ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল ডিগ্রিতে উন্নীত হওয়ায় দেবই-কাজিরবাগ ফাজিল মাদরাসার সাবেক শিক্ষার্থী কল্যাণ পরিষদের আয়োজনে শোকরানা মাহফিল ও দাখিল পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলার দাউদপুরে মাদরাসা মাঠে এ শোকরানা মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু।
মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর মালূমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার অধ্যক্ষ বশির আহমেদ শাহরিয়ার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, কৃষকদল নেতা নজরুল ইসলাম প্রমূখ।
এ সময় ২০২৫ সালে মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান করেন অতিথিরা।
পড়ুন: রূপগঞ্জে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে ছাত্র সমাবেশ
এস/


