১২/০২/২০২৬, ৭:৪৪ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১২/০২/২০২৬, ৭:৪৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দেবিদ্বারে দাখিল পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হলেন সুলতানপুর মাদ্রাসার খাদিজা

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে কুমিল্লার দেবিদ্বার উপজেলায় মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে মোসাম্মৎ খাদিজা আক্তার।

তিনি ১২৪৮ নম্বর পেয়ে গোল্ডেন এ প্লাস অর্জন করেন। তার এই অসাধারণ কৃতিত্বে শিক্ষা অঙ্গন ও এলাকায় বইছে আনন্দের বন্যা। খাদিজা দেবিদ্বার উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়নের সুলতানপুর গ্রামের (মাস্টার বাড়ি) হাজী মোহাম্মদ আবুল হোসেনের কন্যা এবং সুলতানপুর ফাযিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষার্থী।

ফলাফল প্রকাশের পর অনুভূতি জানাতে গিয়ে খাদিজা বলেন, “আমি আজ যে ফলাফল অর্জন করেছি, তার পেছনে সবচেয়ে বড় অবদান আমার শিক্ষকদের। তাঁরা শুধু পাঠ্যপুস্তক নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক পথে চলার প্রেরণা যুগিয়েছেন। এই সাফল্য আমি আমার পরিবার ও শিক্ষকদের উৎসর্গ করছি। তাঁদের ছাড়া এটি সম্ভব হতো না।”

মাদ্রাসার অধ্যক্ষ কবির আহমেদ খাদিজার এই কৃতিত্বে সন্তোষ প্রকাশ করে বলেন, “খাদিজার এই অর্জন শুধু আমাদের প্রতিষ্ঠানের নয়, গোটা উপজেলার জন্য গর্বের বিষয়। সে আমাদের মুখ উজ্জ্বল করেছে।” তিনি আরও জানান, এবারের দাখিল পরীক্ষায় দেবিদ্বার উপজেলার মধ্যে খাদিজা একমাত্র শিক্ষার্থী, যিনি সর্বোচ্চ নম্বরসহ গোল্ডেন এ প্লাস পেয়েছেন।

খাদিজার বিজ্ঞান বিভাগের শিক্ষক নাহিদুল ইসলাম বলেন, “আমি শুরু থেকেই বুঝেছিলাম খাদিজা পারবে। আমি চ্যালেঞ্জ নিয়ে তাকে পড়িয়েছি। আজ তার এই সাফল্যে আমার পরিশ্রম সার্থক হয়েছে। আমরা চাই, খাদিজাকে দেখে নতুন প্রজন্ম অনুপ্রাণিত হোক। শিক্ষা হবে ভবিষ্যৎ গড়ার হাতিয়ার, আর প্রতিটি সাফল্যই হোক অনুপ্রেরণার গল্প।”

স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন, খাদিজার এই অনন্য সাফল্য অন্য শিক্ষার্থীদের জন্য দৃষ্টান্ত ও প্রেরণার উৎস হবে। ভবিষ্যতে সে জাতীয় পর্যায়েও কৃতিত্বের স্বাক্ষর রাখবে বলেও প্রত্যাশা করেন তারা।

বিজ্ঞাপন

পড়ুন : আমাদের দেশের লিডারশিপ হচ্ছে ভণ্ডামিপূর্ণ : হাসনাত আব্দুল্লাহ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন