২৭/০২/২০২৬, ১৪:০৬ অপরাহ্ণ
30.4 C
Dhaka
২৭/০২/২০২৬, ১৪:০৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দেশজুড়ে চলতি সপ্তাহে বজ্রসহ বৃষ্টি বাড়বে কিছুটা তাপমাত্রা

দেশের সব বিভাগে চলতি সপ্তাহে বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার রাতে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তর জানায়, রোববার থেকে দেশের সব বিভাগের অধিকাংশ জেলায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো, বজ্রপাত ও বৃষ্টি হতে পারে। এই বৃষ্টি আগামী ৮ মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, আগামী কয়েক দিন দেশে বিরতি দিয়ে বৃষ্টি হতে পারে। কখনও এক স্থানে বৃষ্টি হবে, আবার কখনো বিকেলে অন্য স্থানে বৃষ্টি হতে পারে। তবে ৮ ও ৯ মে থেকে বৃষ্টি কমে গিয়ে দেশে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে এবং আকাশ মেঘলা থাকার সম্ভাবনা থাকবে।

গত শুক্রবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। ফেনীতে সর্বোচ্চ ৫৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে, চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এ ছাড়া রাজশাহীর বাঘাবাড়িতে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মৃদু তাপপ্রবাহ হিসেবে গণ্য হয়।

এ সময় বিদ্যুৎ চমকানো এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার সন্ধ্যা থেকে দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গায় এটি হবে। এই সময়ে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

রোববার সন্ধ্যা থেকে ৮ মে পর্যন্ত দেশে একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকবে। সোমবার থেকে দেশের প্রায় সব বিভাগে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া মঙ্গলবার থেকে আবারো ঢাকার কিছু এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবারের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং অন্যত্র আংশিক মেঘলা আকাশ থাকতে পারে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই সময়ে দেশের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, তবে বৃষ্টি ও বজ্রপাতের কারণে অনেক জায়গায় আবহাওয়া আর্দ্র ও অস্বস্তিকর হতে পারে।

পড়ুন: ঝিনাইদহ বোরো ধানের ফলনে খুশি, ঝড়-বৃষ্টিতে বিপাকে কৃষক

দেখুন: টানা বৃষ্টি: গাজীপুরে ৩ জনের মৃ ত্যু, দেশজুড়ে বিপাকে মানুষ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন