২৭/০২/২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ণ
25.1 C
Dhaka
২৭/০২/২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দেশবাসী ও সমর্থকদের উদ্দেশে আমির হামজার বার্তা

নিজেকে ঘিরে সমালোচনা ও ‘মিডিয়া ট্রায়াল’-এর প্রেক্ষিতে সমর্থকদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের আলোচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে আমির হামজা লিখেছেন, ‘প্রিয় দেশবাসী এবং আমার সকল শ্রেণির সমর্থকবৃন্দ—আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাই, আমাকে নিয়ে যেসমস্ত জায়গায় মিডিয়া ট্রায়াল চলে অথবা আমাকে নিয়ে কটু কথা বলা হয়—সেসব জায়গায় গিয়ে আপনারা খারাপের বিপরীতে খারাপ কথা বলে দৃষ্টান্ত স্থাপন করবেন না।’

তিনি আরও লেখেন, ‘সমর্থকরা চাইলে সুন্দরভাবে বুঝিয়ে বলবেন, অথবা চুপ থেকে এড়িয়ে যাবেন। কিন্তু কোনোক্রমেই আমার পক্ষ নিয়ে কাউকে বিন্দুমাত্র কটু কথা শোনাবেন না। মুমিনের জবান থেকে অপর মুমিন হেফাজতে থাকবে—এটিই আমাদের কাম্য।’

পড়ুন: আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব-লিল হক’ শুরু পাকিস্তানের, নিহত ১৩৩ আফগান সেনা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন