১০/০২/২০২৬, ২২:৩০ অপরাহ্ণ
21 C
Dhaka
১০/০২/২০২৬, ২২:৩০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দেশি গরুতে জমেছে মৌলভীবাজারের পশুর হাট, চাহিদার চেয়ে উৎপাদন বেশি

দেশি গরুতে এবার জমেছে মৌলভীবাজারের কোরবানির পশুরহাট। এবছর জেলায় চাহিদার চেয়ে উৎপাদনও বেশি। ইতোমধ্যে হাটগুলোতে উঠেছে কোরবানির সব ধরনের পশু, শেষ মুহূর্তে বাড়ছে ক্রেতা বিক্রেতাদের ভিড়। এবার জেলার সব পশুরহাটগুলোতে ক্রেতা সংখ্যা আশানুরুপ কম। এতে ক্রেতারা স্বস্তি পেলেও বিক্রেতারা লোকসানের আশঙ্কা করছেন।

বিজ্ঞাপন



মৌলভীবাজারের অস্থায়ী কোরবানির পশুরহাট গুলো ঘুরে দেখা গেছে, প্রাকৃতিক দূর্যোগ ভারী বৃষ্টিপাতের কারনে একটু দেরিতে হলেও এখন শেষ সময়ে জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। শহরের হাটগুলোতে ব্যবসায়ী ও খামারিদের ছোট, বড়, মাঝারি ধরনের গরু, ছাগল কেনাবেচা জমজমাট হয়ে উঠেছে। কাক ডাকা ভোর থেকে কেনাবেচা চলছে জেলার শ্যামেরকোনা বাজার, বালি কান্ধি, বুদ্ধিমন্তপুর, মোকামবাজার, অফিস বাজার, গুজারাই , একাটুনা ও চাঁদনীঘাটসহ সবকটি উপজেলার বিভিন্ন হাটে। তবে হাটগুলুতে মাঝারি ধরনের গরুই বেশি দেখা যাচ্ছে, ক্রেতাদের পছন্দের তালিকায়ও রয়েছে মাঝারি সাইজের গরু। এসব গরুর দাম মূলত একলাখ থেকে এক লাখ ২০ হাজারের মধ্যে। মাঝারির চেয়ে একটু বড় গরু বিক্রি হচ্ছে দুই লাখ থেকে দুই লাখ ২০ হাজারের মধ্যে। আর ছোট সাইজের গরু বিক্রি হচ্ছে ৬৫ হাজার থেকে এক লাখের মধ্যে। বিশেষ করে এবার নাম ডাকের মত বড় গরু হাটে অনেক কম উঠছে।



মৌলভীবাজার জেলা প্রাণীসম্পদ বিভাগের তথ্য অনুযায়ী এ বছর জেলার সাত উপজেলার চাহিদা মিটিয়ে কোরবানির জন উদ্বৃও আছে এক হাজার সাতশো আটটি পশু। হাটে আসা ব্যবসায়ী ও খামারিরা বলছেন, গত বছরের চেয়ে এবার ক্রেতা একেবারে কম, ক্রেতা কমের সঙ্গে এবার দামও কম, তাই লোকসানের হিসেব গুনতে হবে তাঁদের। হাটে গরু নিয়ে আসা মনিরুল জানান ১৭টি গরু নিয়ে আসলেও ভারী বৃষ্টিপাতে ভাটা পড়েছে কোরবানির হাটে, বিক্রি হয়নি একটিও। অনেক আসা করে এবার খামারে গরু পালন করেছেন দেশীয় খাদ্যে, সেই গরু যদি লোকসান দিয়ে বিক্রি করতে হয় তাহলে খামারিরা ক্ষতির মুখে পড়বে।

এদিকে হাটের ইজারাদার জানান, এবার দেশীয় জাতের পর্যাপ্ত গরু পাওয়া যাচ্ছে কোরবানির হাটে, রশীদও কাটা হচ্ছে স্বল্প মূল্যে। হাটের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মৌলভীবাজার জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: মো আশরাফুল আলম খান জানান, কোরবানির হাটগুলোতে পশুর স্বাস্থ্য পরীক্ষায় গঠন করা হয়েছে ২২টি ভেটেরিনারি মেডিকেল টিম। অন্যান্য দেশের গরু জেলার সীমান্ত দিয়ে প্রবেশ ঠেকাতে রয়েছে কঠোর নজড়দারি।

কোরবানির আগ পর্যন্ত পশুর হাটগুলোতে ক্রেতা আরো বাড়বে, আইনশৃঙ্খলাসহ সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে এমন প্রত্যাশা ক্রেতা-বিক্রেতাদের।

পড়ুন: কোরবানির হাট কাঁপাতে এসেছে মৌলভীবাজারের ‘তুফান’

দেখুন: মৌলভীবাজারে সর্ববৃহৎ ঈদ জামাতের জন্য প্রস্তুত মোগল স্থাপত্যে নির্মিত

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন