১৯/০২/২০২৬, ৯:৩০ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৯/০২/২০২৬, ৯:৩০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দেশের আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে পটুয়াখালীতে যুবদলের বিক্ষোভ

সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, দেশনায়ক তারেক রহমানের নামে ও বিএনপির বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান রুমির নেতৃত্বে ঝাউতলা থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে শহরেরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে লঞ্চঘাট এলাকায় গিয়ে শেষ হয়। এসময় জামাত-শিবির রাজাকার মিলে মিশে একাকার,  এই মুহূর্তে বাংলা ছাড়া স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো পটুয়াখালী শহর।

পরে সংক্ষিপ্ত  সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মো. হুমায়ুন কবির, মো. দেলোয়ার হোসেন, মো. রফিকুল ইসলাম ও এ্যাড. তৌহিদ মাতব্বর , ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নাজমুল হোসেন, যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদ হোসেন, সাবেক ছাত্রনেতা ইট বাজিয়া ইউনিয়নের যুবদলের সাবে যুগ্ন আহবায়ক জীবন হাওলাদার, সদর থানা যুবদলের সাবেক ষুগ্ম আহবায়ক মো. শিহাব সিকদার, সাবেক যুগ্ম আহবয়ক মো. মিজানুর রহমান সহ অন্যান্যরা।

বক্তারা, দলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপুর্ন মন্তব্যের তীব্র প্রতিবাদ করে পতিত ফ্যাসিস্ট ও জামায়াত শিবিরের কঠোর সমালোচনা করেন এবং দেশে যে কোন অপকর্ম ও অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকার জন্য যুবদলের সকল স্তরের নেতা কর্মীদের প্রতি আহবান জানান।

বিজ্ঞাপন

পড়ুন: পটুয়াখালীতে নারী উদ্যােক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা ও প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন