স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের কিছু সন্ত্রাসী পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় ধর্মীয় উৎসবকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। তবে প্রশাসনের তৎপরতায় তারা সফল হতে পারেনি।
তিনি বলেন, “পাহাড়ের একটি ঘটনাকে কেন্দ্র করে পূজাকে অস্থিতিশীল করার জন্য একটি মহল চেষ্টা করেছিল। পূজা যাতে ভালোভাবে না হয় এবং বৌদ্ধ ধর্মের উৎসবেও যেনো ব্যাঘাত ঘটে, সে উদ্দেশ্যে দেশের কিছু সন্ত্রাসী বাহিরের ইন্ধনে চেষ্টা চালিয়ে যাচ্ছে।”
বুধবার সন্ধ্যায় মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পড়ুন :মুন্সিগঞ্জে পুলিশের ক্যাম্পে হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা


