বিজ্ঞাপন

দেশের বাজারে এলো অপো রেনো ১৪ সিরিজ ৫জি স্মার্টফোন

শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো তাদের বহুল প্রতীক্ষিত রেনো১৪ সিরিজ ফাইভজি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। অপোর নতুন ফোন উন্মোচনে সঙ্গী ছিল ডিসকভারিও। সোমবার রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে এক মিউজিক্যাল নাইটে ডিসকভারির সঙ্গে যৌথভাবে পরিচালিত অপোর বৈশ্বিক উদ্যোগ ‘কালচার ইন আ শট’- এর অংশ হিসেবে অপোর নতুন ফোন দুটিতে উদ্ভাবনী এআই প্রযুক্তি নিয়ে আসা হয়েছে।

বাংলাদেশে রেনো১৪ সিরিজ ফাইভজি দুইটি মডেল নিয়ে এসেছে – ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের রেনো১৪ ফাইভজি ও ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের রেনো১৪ এফ ফাইভজি। ওপাল হোয়াইট ও লুমিনাস গ্রিন রঙের রেনো১৪ ফাইভজির দাম নির্ধারণ করা হয়েছে ৭৯,৯৯০ টাকা এবং ওপাল ব্লু ও লুমিনাস গ্রিন রঙের রেনো১৪ এফ ফাইভজির দাম নির্ধারণ করা হয়েছে ৪২,৯৯০ টাকা।

বিজ্ঞাপন

রেনো১৪ ফাইভজিতে আগের মডেলগুলোর চেয়ে দশ গুণ বেশি উজ্জ্বল ডেডিকেটেড ফোকাস ফ্ল্যাশ সহ ট্রিপল-ফ্ল্যাশ ক্যামেরা সিস্টেম রয়েছে, যা ইন্ডাস্ট্রিতে এবারই প্রথম। অন্যদিকে, রেনো১৪ এফ ফাইভজিতে রয়েছে ডুয়াল-ফ্ল্যাশ সেটআপ, যা আগের তুলনায় দ্বিগুণ উজ্জ্বলতা নিশ্চিত করে। জামদানি শাড়ির সূক্ষ্ম কারুকাজ থেকে শুরু করে কারিগরের খুঁটিনাটি, সবই এখন দারুণভাবে ক্যামেরায় ধারণ করা সম্ভব হবে।

ডিভাইসটির এআই এডিটর ২.০ এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের সৃজনশীলতা আরও বিকশিত করার সুযোগ পাবেন। দুইটি মডেলেই ৪কে আলট্রা-এইচডি আন্ডারওয়াটার ভিডিও রেকর্ডিং সংযুক্ত করা হয়েছে। রেনো১৪ সিরিজ ফাইভজিতে রয়েছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, সুপারভুক ফাস্ট চার্জিং ও গেমিংয়ের জন্য এআই হাইপারবুস্ট ২.০। আগামী ৬ আগস্ট থেকে ক্রেতারা এই ফোনটি হাতে পাবেন

পড়ুন: অপো রেনো১৩ ৫জি’ দিচ্ছে পহেলা বৈশাখ উদযাপনে বাড়তি উন্মাদনা

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন