দাম বাড়ানোর একদিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর পাশাপাশি অন্যান্য ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে—
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা
সনাতন পদ্ধতির স্বর্ণ: প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমার পাশাপাশি সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বাজুস নতুন দাম নির্ধারণ করেছে। এই নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হবে।
পড়ুন: আবু সাঈদ হত্যা: ৬ আসামিকে আনা হলো ট্রাইব্যুনালে, নিরাপত্তা জোরদার
আর/


