১১/০২/২০২৬, ৩:২০ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১১/০২/২০২৬, ৩:২০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

পঞ্চগড়ে শীতের আমেজ দিন দিন বাড়ছে। হিমালয়ের পাদদেশে অবস্থিত এ জেলায় ইতোমধ্যেই মৌসুমী শীতের দাপট অনুভূত হচ্ছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে বাতাসে আর্দ্রতা ছিল ৬১ শতাংশ।

বিজ্ঞাপন

ভোর থেকে আকাশে ঘন কুয়াশা না থাকলেও তেঁতুলিয়া, দেবীগঞ্জ, বোদা, আটোয়ারী ও পঞ্চগড় সদরসহ সব উপজেলাতেই ভোররাত থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও হিমেল বাতাসে পড়ছে শীতের ছোঁয়া।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্য বলছে, গত ছয় দিন ধরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ছিল। বুধবার ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, সোমবার ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, রোববার ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, শনিবার ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

পড়ুন: সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা: আপিল বিভাগের রায়

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন