বিজ্ঞাপন

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

দেশের বাজারে শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে সোনার নতুন দাম কার্যকর হয়েছে। আজ শনিবারও (১৩ ডিসেম্বর) পরিবর্তিত এ দামেই বিক্রি হচ্ছে সোনা। 

বিজ্ঞাপন

গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের বাজারের জন্য সোনার নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেখানে ভালো মানের অর্থাৎ, ২২ ক্যারেটের সোনার দাম ভরি প্রতি ১ হাজার ৫০ টাকা বাড়ানোর কথা জানায় সংস্থাটি। 

বাজুসের ব্যাখ্যা অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও দামের ঊর্ধ্বগতি পরিস্থিতিকে আরও প্রভাবিত করেছে।

নতুনভাবে দাম সমন্বয়ের পর দেশের বাজারে আজ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকায়। অন্যদিকে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকায় বিক্রি হচ্ছে দেশের বাজারে। 

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত সোনার মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। গহনার ধরন ও ডিজাইনভেদে মজুরির তারতম্য হতে পারে।

এদিকে, সোনার দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বর্তমানে বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৬০১ টাকায় বিক্রি হচ্ছে দেশের বাজারে।

পড়ুন: দেশের বাজারে আবারও স্বর্ণের দামে বড় লাফ

দেখুন: মেহেরপুরের এতিহ্যবাহী বাঁশ শিল্প এখন বিলুপ্তির পথে

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন