তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে সিরাজগঞ্জ জেলা। ভোর থেকেই কনকনে হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় ঢেকে আছে পুরো এলাকা। সূর্যের দেখা না মেলায় সকাল পেরিয়ে দুপুর পর্যন্তও শীতের তীব্রতা কমেনি।
চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ ও দিনমজুররা। প্রচণ্ড ঠান্ডা থেকে রক্ষা পেতে অনেককে খড় ও কাঠ জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে। তবে জীবিকার তাগিদে হাড় কাঁপানো শীত উপেক্ষা করেই কাজে বের হতে হচ্ছে শ্রমজীবী মানুষদের।
এদিকে শৈত্যপ্রবাহের কারণে শিশু ও বয়স্কদের মধ্যে শীতজনিত রোগের আশঙ্কা বাড়ছে। হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সিরাজগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।
পড়ুন: প্রথমবার মঞ্চে একক অভিনয়ে চিত্রলেখা গুহ
দেখুন: আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার প্রতিশ্রুতি বাংলাদেশ-ভারতের |
ইম/


