১২/০২/২০২৬, ১৩:৫৪ অপরাহ্ণ
27 C
Dhaka
১২/০২/২০২৬, ১৩:৫৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দেশে আর কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি

বাংলাদেশে পাতানো নির্বাচনের সংস্কৃতি চিরতরে বন্ধ হয়ে গেছে এবং বর্তমানে একটি অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় ভোটগ্রহণ চলছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সিইসি উল্লেখ করেন, নির্বাচন কমিশন কারো পক্ষ হয়ে কাজ করছে না এবং দেশ এখন ‘গণতন্ত্রের ট্রেনে’ চড়েছে যা ইনশাআল্লাহ তার গন্তব্যে পৌঁছাবে। জাতির জন্য এই বড় অবদান রাখতে পেরে তিনি নিজেকে গর্বিত মনে করছেন এবং এই নির্বাচনের মাধ্যমেই ইসির ওপর জনআস্থা পুনরায় প্রতিষ্ঠিত হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

সারা দেশে চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে সিইসি জানান যে, গ্রামগঞ্জসহ সর্বত্র মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে ইসি কর্মকর্তারা বিনিদ্র রজনী অতিবাহিত করেছেন।

নির্বাচনী কর্মকর্তাদের কঠোরভাবে নিরপেক্ষ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘কেউ দায়িত্ব পালনে অবহেলা করলে বা পক্ষপাতিত্ব করলে হাসরের দিন তাদের জবাবদিহি করতে হবে।’ মাঠ পর্যায় থেকে আসা খবরের বরাত দিয়ে তিনি জানান, কেন্দ্রের বাইরে দু-একটি ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বড় ধরনের কোনো বিশৃঙ্খলার তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

পড়ুন: ভোট দিয়ে সবাইকে ‘ঈদ মোবারক’ জানালেন প্রধান উপদেষ্টা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন