বিজ্ঞাপন

দেশে কখনোই ভারতের তাবেদার সরকার আসবে না: এম এ মালিক

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেন “দেশে কখনোই ভারতের তাবেদার সরকার আসবে না।”

মঙ্গলবার সন্ধ্যায় সিলেটের বিশ্বনাথ উপজেলার মুন্সিবাজার এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের ৩১ দফা সংস্কার কর্মসূচির লিফলেট বিতরণের সময় এম এ মালেক এ কথা বলেন।

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। মালিক বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলনে গত ১৫ বছর ধরে নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান।

তিনি বলেন, “আমাদের নেত্রীকে আওয়ামী লীগ হত্যার চেষ্টা করেছিল এবং মিথ্যা মামলায় জেলে প্রেরণ করা হয়েছে। তিনি এখনও অসুস্থ।”

মালিক আরও বলেন, ইলিয়াস আলী ও চৌধুরী আলমসহ প্রায় ১,৫০০ মানুষ এখনও গুম রয়েছে। তিনি অভিযোগ করেন, নির্বাচনের প্রস্তুতিকে বাধাগ্রস্ত করতে বিভিন্ন ষড়যন্ত্র চলছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের দৃষ্টিভঙ্গি তুলে ধরে মালেক বলেন, “বিএনপি এককভাবে সরকার গঠন করবে নাকি জাতীয় সরকার গঠন করবে, আমরা একসাথে রিফর্মেশন ডিল করতে চাই। ভবিষ্যতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে।”

তিনি বলেন, গত ১৫ বছরে ভারত আমাদের কাছ থেকে করিডোর, রামপাল, সমুদ্রবন্দরসহ গুরুত্বপূর্ণ সম্পদ নিয়েছে। শেষ মুহূর্তে দেশের বিরুদ্ধে বহু ষড়যন্ত্র হয়েছে। হাজার হাজার কোমলমতি ছাত্র-ছাত্রীরা দেশের জন্য জীবন উৎসর্গ করেছে; তাদের আত্মার সঙ্গে আমরা বিশ্বাসঘাতকতা করতে পারি না।

ফেব্রুয়ারি নির্বাচনে প্রধান উপদেষ্টা ড. ইউনুসকে তিনি ‘রিজার্ভিং এবং পার্টিসিপেটিভ’ হিসেবে বর্ণনা করে বলেন, “অচিরেই তারেক রহমান নির্বাচনের জন্য বাংলাদেশে আসবেন।”

তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী নির্বাচনের সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছে।

নিজের সম্ভাব্য নির্বাচনী অংশগ্রহণ নিয়ে মালেক বলেন, “দল যদি সিলেট-৩ আসনে আমাকে ধানের শিষ উপহার দেয়, আমি নির্বাচন করবো, ইনশাআল্লাহ। নির্বাচন করলে আমি জিতবো। যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, তাদের আমরা নিন্দা জানাই। পার্লামেন্টের সিদ্ধান্তে অনুযায়ী আমরা পিআর পদ্ধতিতে যাবো। বর্তমানে পার্লামেন্টে কোনো সিদ্ধান্ত নেই। আগে নির্বাচন, তারপর সরকার।”

এম এ মালেক আশা প্রকাশ করে বলেন, “আমরা আশা করি তারেক রহমান জাতীয় সরকার গঠন করে প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দেবেন। আশা করি, আপনারা সবাই ধানের শিষেই ভোট দিয়ে আমাদের শক্তিশালী করবেন।”

মালিক বলেন, বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান মিলিতভাবে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবে।মুন্সিবাজার দক্ষিণ সুরমা ও বিশ্বনাথের একটি গুরুত্বপূর্ণ হাটকেন্দ্র।

এসময় উপস্থিত ছিলেন তেতলি ইউনিয়ন বিএনপির সভাপতি আজমল আলী, তেতলি ইউনিয়ন বিনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, বিএনপি নেতা ইকবাল হোসেন, আব্দুল গফফার প্রমূখ।

এম এ মালিক স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশনেত্রী খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার জন্য প্রার্থনা করেন।

বিজ্ঞাপন

পড়ুন : প্রথম দাতা সদস্য হিসেবে এম. ইলিয়াস আলীকে সম্মাননা দিল সিলেট ইমজা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন