ক্রয়োদশ সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে দেশে জ্বালাও পোড়াও চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে কুমিল্লার চৌদ্দগ্রামের কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শফিকুল আলম এ মন্তব্য করেন।
তিনি বলেন, রাজনৈতিক নিষিদ্ধ দলের সদস্যরাই এসব অরাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। আওয়ামী লীগ একটি ফ্যাসিজম পার্টি— তাদের কর্মকাণ্ডেই প্রমাণিত হয়েছে; কেন সবাই তাদের ফ্যাসিস্ট বলে অভিহিত করে। তাদের একটিভিটিস ভ্যান করা হয়েছে কারণ তারা সহিংস রাজনীতির মাধ্যমে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
শফিকুল আলম বলেন, এখন দেশের মানুষ তাদের প্রতিরোধ করেই নতুন বাংলাদেশ গড়ার শপথ নিচ্ছে। এই দেশে আওয়ামী লীগের কোনো স্থান নেই— তাদের ভায়োলেন্সই সেটি প্রমাণ করছে।
প্রেস সচিব আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটনে নাশকতার ঘটনায় ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশকে লক্ষ্য করেই ককটেল নিক্ষেপ করা হয়েছে। তবে চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে।
পড়ুন: তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর
আর/


