বাংলাদেশে নারীরা এখন কোথাও আর্থিক, সামাজিক, সাংস্কৃতিক বা রাজনৈতিক নিরাপদ অনুভব করছেন না বলে মন্তব্য করেছেন সিপিডির বিশিষ্ট ফেলো এবং নাগরিক প্ল্যাটফর্ম ফর এসডিজি, বাংলাদেশের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
বুধবার (২৬ নভেম্বর) ঢাকার গুলশানস্থ লেকশোর গ্র্যান্ডে বিশ্বব্যাপী জেন্ডারভিত্তিক সহিংসতাবিরোধী ১৬ দিনের ক্যাম্পেইনের অংশ হিসেবে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) আয়োজিত এক উচ্চপর্যায়ের জাতীয় সংলাপে তিনি এ কথা বলেন।
ড. দেবপ্রিয় বলেন, পরিবারের মধ্যেও অনেক সময় নারীরা অনিরাপদ বোধ করছেন, কথা বলে কোনো লাভ হচ্ছে না। এ হতাশা দূর করতে হলে শুধু আইন বা নীতিমালা নয়, সামাজিক শক্তিকেও তৃণমূল থেকে সক্রিয় করতে হবে।
তিনি আরও বলেন, নাগরিক সমাজকে তৃণমূলে যেতে হবে, মানুষের সঙ্গে কথা বলতে হবে, আলোচনা বাড়াতে হবে এবং নারীদের পাশে দাঁড়িয়ে সাহস জোগাতে হবে। পরিবর্তন তখনই সম্ভব, যখন সমাজের প্রতিটি স্তরে নিরাপত্তা ও সম্মানের পরিবেশ নিশ্চিত করা যাবে।
পড়ুন: খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকা
আর/


