বিজ্ঞাপন

দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

সোশ্যাল মিডিয়ায় প্রোপাগাণ্ডা ও মিথ্যা প্রচারের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

রোববার (২ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এর আগে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক যৌথসভা অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, ৭ই নভেম্বর আমাদের কাছে এবং গোটা জাতির কাছে একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষ অনিশ্চয়তা ও হতাশার মধ্যে রয়েছেন। জনগণ বারবার ভাবছে, ‘কি হবে, কি হতে পারে?’ এই অবস্থার মধ্যে বাংলাদেশের শক্ররা মাথাচাড়া দিয়ে উঠছে।

তিনি আরও বলেন, “যতই সময় যাচ্ছে, ততই পুরোপুরি নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে। দুর্ভাগ্যক্রমে, সোশ্যাল মিডিয়ায় প্রোপাগাণ্ডা ও মিথ্যা প্রচারের মাধ্যমে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চলছে।”

পড়ুন: বিএনপি প্রতিবাদের পথ নিলে সরকার টিকতে পারবে না: গয়েশ্বর

দেখুন: রাজনীতি করতে এসে মাথা বিক্রি করে দেই নাই: নাসিরউদ্দিন পাটোয়ারী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন