১০/০২/২০২৬, ২০:১৪ অপরাহ্ণ
24 C
Dhaka
১০/০২/২০২৬, ২০:১৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নানান চক্রান্ত করে দেশের মানুষকে নির্যাতন করেছিলো শেখ হাসিনা- কুমিল্লায় কর্ণেল অব. আজিম

কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কর্ণেল অব. এম. আনোয়ারুল আজিম বলেছেন,শেখ হাসিনা ইচ্ছে করে এদেশকে গরীব করে রেখে ছিল। নানান চক্রান্ত করে দেশের মানুষকে অত্যাচার নির্যাতন করে দমিয়ে রাখারও চেষ্টা করেছিল। কিন্তু তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে ছাত্র – জনতা যে স্বাধীনতা এনে দিয়েছে, তা আমাদের সবাইকে ঐক্যবন্ধ হয়ে সফল করতে ৩১ দফা বাস্তবায়ন করতে হবে।

বিজ্ঞাপন


রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কুমিল্লার লাকসামের উত্তরদা ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন,২০০৮ সালে যারা চক্রান্ত করে নৌকায় উঠেছিল, তারা আবারও দলে বিভাজন করতে চায়, তাদেরকে প্রতিহত করতে হবে। কারণ আমরা আওয়ামী লীগ নয়, মানুষ হতে চাই।


আজ উত্তরদা ইউনিয়ন বিএনপির সমন্বয়ক ইসমাইল হোসেনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু ইউসুফ ভুঁইয়া, লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, যুগ্ম আহবায়ক মঞ্জুরুল আলম বাচ্চু, উপজেলা যুবদল নেতা জাহিদুল ইসলাম জাহিদ, দিদার হোসেন দিদার, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাইন উদ্দিন সাকিব প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, লাকসাম পৌরসভা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান মনির, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরিফ হোসেন চেয়ারম্যান, উপজেলা বিএনপি নেতা খাজা আহমেদ, ইসমাইল হোসেন, এএসএম কামরুল বারী মামুন, যুবদল নেতা দিদার হোসেন, আবুল বাশার, মোরশেদ আলম মুশু, ছাত্রদল নেতা ওমর ফারুক জিসান ।

পড়ুন: জুলাই গণহত্যা : শেখ হাসিনাসহ ৪০৮ জনের বিরুদ্ধে আরেকটি মামলা

দেখুন: শেখ হাসিনা আসছেন, ভারতীয় মিডিয়ায় সয়লাব

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন