মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল বলেন, সুষ্ঠ, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, গণমাধ্যমের দায়িত্বশীল আচরণ জনগণের আস্থা অর্জনে সহায়ক ভূমিকা পালন করে। জনগণই এ দেশের মালিক, সেই মালিকানা তুলে দেয়ার জন্য এই গণভোট। আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের পরিবর্তন চাইলে, রাষ্ট্র পরিচালনায় একক ক্ষমতার অবসান করতে, জুলাইয়ের আকাঙক্ষা বাস্তবায়নে গণভোটে অংশগ্রহণ করা সকল নাগরিকের নৈতিক দায়িত্ব। গণমাধ্যম প্রতিনিধিদের অংশগ্রহণে Ôত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠ ভাবে আয়োজনে গণমাধ্যমের ভূমিকাÕ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বুধবার (৭ জানুয়ারি) সকালে শহরের জাতীয় মহিলা সংস্থার হল রুমে আঞ্চলিক তথ্য অফিস সিলেট আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন।
তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সিলেট আঞ্চলিক তথ্য কর্মকর্তা মো: আকিকুর রেজা।
সেমিনারে মৌলভীবাজার জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, তথ্য অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পড়ুন: মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় ৬.৭ ডিগ্রি
দেখুন: ভারত সোনার মজুত এত বাড়াচ্ছে কেন?
ইম/


