ভরিতে ১৫ হাজার ৭৬২ টাকা কমিয়ে স্বর্ণের নতুন দাম প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (৩১ জানুয়ারি) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইস অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণের প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৯১৫ টাকা। সেই হিসেবে দেশীয় পরিমাপ অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা।
বিজ্ঞাপন
পড়ুন:সরকারে যেই আসুক, চীনের সঙ্গে সম্পর্ক জোরদার চান প্রধান উপদেষ্টা
দেখুন:তমব্রু সীমান্তে সংঘর্ষে ডিজিএফআই কর্মকর্তা নিহত: আইএসপিআর |
ইম/


