১৫/০২/২০২৬, ২:০৯ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৫/০২/২০২৬, ২:০৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে লক্ষ্মীপুরে যুবদলের বিক্ষোভ

সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে শহরের উত্তর তেমুহনী থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ তেমুহনী এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন বিএনপির কে›ন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, জেলা যুবদলের সভাপতি আব্দুল আলীম হুমায়ুন, সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, দেশজুড়ে চলমান অস্থিরতা ও সহিংস পরিস্থিতি সরকারের অব্যবস্থাপনা ও ব্যর্থতাকে প্রমাণ করে। তারা বলেন, জনগণের নিরাপত্তা এখন হুমকির মুখে। এই পরিস্থিতি থেকে উত্তরণে অবিলম্বে একটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার দাবি জানান।

বক্তারা আরও বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো সব ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে থেকে জনগণের অধিকার রক্ষায় আন্দোলন চালিয়ে যাবে।

বিজ্ঞাপন

পড়ুন : ৫ দফা দাবিতে লক্ষ্মীপুরে বিপ্লবী ছাত্র সংসদের মানববন্ধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন