বিজ্ঞাপন

দেশ রক্ষায় সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে : এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আমরা যারা রাজনীতি করি, সকল রাজনৈতিক দলেরই নেতাকর্মীদের মানবিক ও সামাজিক দিক আছে। আমরা যে মানবিকতাকে প্রাধান্য দিয়ে এখানে উপস্থিত হয়েছি, দেশটাকে রক্ষা করা এবং দেশকে সামনের দিকে নিয়ে যাওয়া ও বাংলাদেশকে নতুন ভাবে নির্মান করা আমাদের সকলের দায়িত্ব। এই দায়িত্ব থেকে আমি মনে করি সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যেতে হবে। যে ঐক্যবদ্ধ আন্দোলন আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে করেছিলাম, লড়াই করেছিলাম এবং সংগ্রাম করেছিলাম।

বিজ্ঞাপন

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোহাগপুরে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহত শিক্ষিকা মাসুকা বেগমের কবর জেয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিএনপির নেতাকর্মীরা নিহত শিক্ষিকার কবরের পাশে দাঁড়িয়ে নিরবতা পালন করেন। ফাতেহা পাঠ করে মোনাজাত করে রুহের মাগফেরাত কামনা করেন।

এসময় সাংবাদিকদের প্রশ্নে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, দেশটা বিনির্মান করতে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, যার যার আদর্শিক রাজনীতি থাকতে পারে কিন্তু ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা সকলে ঐক্যবদ্ধ। এই ঐক্যটা হতে হবে সুদৃঢ় এবং ইস্পাত কঠিন। এই বাংলাদেশ বিনির্মানে গণতান্ত্রিক ব্যবস্থাকে যদি প্রাধান্য দেই, গণতন্ত্রের ভীতটাকে যদি শক্তিশালী করতে চাই, তাহলে ঐক্যটাকে এগিয়ে নিয়েই জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। এজন্য নির্বাচন জরুরি।

মাইলস্টোন স্কুলের নিহতের পাশে সড়ককে দাঁড়াতে আহবান জানিয়ে তিনি বলেন, এটি দুর্ঘটনা হলেও সরকারে দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ হলেও তার পরামর্শে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রত্যকটি পরিবারের দাঁড়িয়েছি এনং দাঁড়াবো। আমরা এই ঘটনাটি দুর্ঘটনা বলে আমরা এড়িয়ে যাব তা হবে না, এর তদন্তের দাবি করছি।

এসময় তার সাথে ছিলেন বিএনপির কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।

পড়ুন: শেরপুরে এবার ২১ রোহিঙ্গাকে পুশইন করল বিএসএফ

দেখুন: দিনাজপুরে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সমাবেশে পুলিশের হানা, আটক ১০ জন

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন