বিজ্ঞাপন

দেশ ও জাতির জন্য এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ: বরগুনায় নৌবাহিনী প্রধান

“দেশ ও জাতির জন্য এ নির্বাচন ও গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আমরা পুনরায় গণতান্ত্রিক ধারায় ফিরে যাব এবং একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে সবাই একসঙ্গে কাজ করতে পারব, ইনশাআল্লাহ।” আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বরগুনা পরিদর্শনকালে এ কথা বলেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে নৌবাহিনী প্রধানকে বহনকারী হেলিকপ্টার বরগুনা সার্কিট হাউজ মাঠে অবতরণ করে। পরে তিনি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌবাহিনীর কন্টিনজেন্টের সার্বিক কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে নৌবাহিনী প্রধান বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে অসামরিক প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

পরিদর্শনকালে বরগুনা পুলিশ লাইন সংলগ্ন নৌবাহিনীর অস্থায়ী ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত নৌসদস্যদের উদ্দেশে বক্তব্য দেন নৌবাহিনী প্রধান। তিনি বলেন,“একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য আগামী কয়েকদিন আমাদের নিষ্ঠা, আন্তরিকতা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আপনাদের প্রস্তুতি ও কর্মস্পৃহা দেখে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশ নৌবাহিনীর প্রতিটি সদস্য তাদের দায়িত্ব সুচারুরূপে পালন করতে সক্ষম হবে।”

নৌবাহিনী প্রধান জানান, অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় এবার স্বশস্ত্র বাহিনীর মোতায়নের পরিমাণ বেশি। শুধুমাত্র নৌবাহিনীর প্রায় পাঁচ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে, যা পূর্বের যেকোনো নির্বাচনের তুলনায় প্রায় দ্বিগুণ। পাশাপাশি উপকূলীয় ও দ্বীপাঞ্চলে নৌযান ও জাহাজ মোতায়ন করা হয়েছে। কোস্টগার্ডসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।

তিনি নৌবাহিনীর সদস্যদের উদ্দেশে বলেন,“এই নির্বাচনে প্রত্যেক অফিসার ও নাবিককে নিরপেক্ষতা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দেশ ও জাতি স্বশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে। জনগণের প্রত্যাশা-একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া।”

অসামরিক প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্টদের সভায় তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। গত দেড় বছর ধরে স্বশস্ত্র বাহিনী অসামরিক প্রশাসনের সহায়তায় আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে। এরই ধারাবাহিকতায় নির্বাচন ও গণভোট উপলক্ষে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচন অনুষ্ঠানের মূল দায়িত্ব নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের হলেও, স্বশস্ত্র বাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্মিলিতভাবে সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে। নির্বাচন পরবর্তী দুই থেকে তিনদিনও সতর্ক অবস্থানে থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও গুজব সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে নৌবাহিনী প্রধান বলেন,“সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হতে পারে। এতে প্রভাবিত হয়ে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মো. মাহফুজুর রহমান, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, বরগুনা জেলা প্রশাসক তাছলিমা আক্তার, পুলিশ সুপারসহ জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, ডিজিএফআই, এনএসআই, র‌্যাব, কোস্ট গার্ড, আনসার ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট২০২৬ উপলক্ষে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় বাংলাদেশ নৌবাহিনী বরগুনার দুটি আসন ও ছয়টি উপজেলাসহ দেশের উপকূলীয় অঞ্চলের ২৫টি উপজেলার ১৬টি সংসদীয় আসনে দায়িত্ব পালন করছে।

পড়ুন:নিরাপদ সুনামগঞ্জ গড়তে বিএনপি প্রার্থী নুরুল ইসলামের ১১ দফা ইশতেহার ঘোষণা

দেখুন:ভোটের আগের দিন যারা লুঙ্গি-শাড়ি টাকা নিয়ে আসবে তাদের বর্জন করুন’ | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন