বিজ্ঞাপন

দেশজুড়ে ভাঙচুরে ভারতের ইন্ধন আছে, শঙ্কা বিএনপির

গণতন্ত্রকে ধ্বংস করার জন্য বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে গতকালকের ঘটনা ঘটানো হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপি নেতারা। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন তারা। আর এতে ভারতের ইন্ধনের শঙ্কা প্রকাশ করেন তারা।

বিজ্ঞাপন

ভারতে বসে শেখ হাসিনা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে পুরোপুরি ধ্বংস করতে চায়। তাই ফ্যাসিস্ট দল আওয়ামী লীগকে নিয়ে আবার মাঠে নামতে চাচ্ছে সে। অভিযোগ বিএনপি নেতাদের।

জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি নেতারা এসব কথা বলেন।

গতকাল রাত থেকে চলমান ভাংচুরের প্রসঙ্গ টেনে বিএনপির সিনিয়র নেতারা বলেন, আগামীর গণতন্ত্রের পথে বাঁধা দিতেই এমন বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা দরকার।

দেশ ভালো অবস্থায় নেই এমন শঙ্কা প্রকাশ করে বিএনপি নেতারা বলেন, যে ভাঙচুর করা হচ্ছে তা না করে স্বৈরাচারদের ধরে এনে বিচারের মুখোমুখি করতে পারলে উত্তম হতো।

দেশে ষড়যন্ত্রের যে আভাস শুরু হয়েছে তা থেকে উত্তরণের জন্য দ্রুত নির্বাচনের প্রয়োজন জানিয়ে বিএনপি নেতারা প্রত্যাশা করেন অন্তর্বতী সরকার গনতন্ত্রের জন্য নির্বাচনের ব্যবস্থা করে জাতিকে সংকট থেকে মুক্ত করবে।

এনএ/

দেখুন: ‘দেশটাকে বাবার দেশ বলে আর কাউকে দাবি করতে দেওয়া হবে না’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন