২৫/০২/২০২৬, ২৩:৩০ অপরাহ্ণ
25.2 C
Dhaka
২৫/০২/২০২৬, ২৩:৩০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দোয়া-মোনাজাত করে প্রচারনা শুরু করলেন বিএনপির প্রার্থী ধলু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁয় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্বাচনী প্রচার-প্রচারণা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকেই নির্বাচনি প্রচারে মাঠে নেমেছে বিএনপির প্রার্থী ও তাদের সমর্থকেরা। প্রচার-প্রচারণার প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে নির্বাচনী এলাকায় ভোটারদের কাছে ভোট চাইছেন তারা। পাশাপাশি দিচ্ছেন উন্নয়ন ও পরিবর্তনের নানা প্রতিশ্রুতি।

সকাল ১১টায় নওগাঁ-৫ (সদর) আসনের বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম ধলু বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত শেষে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন। পরে পৌর এলাকার বিভিন্ন স্থানে গনসংযোগ করেন নেতাকর্মীদের নিয়ে। ভোটারদের মন জয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে নিজ প্রতীক ধানের শীষে ভোট চান।

বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম ধলু বলেন, ‘নওগাঁ বিএনপি ও ধানের শীষের ঘাঁটি। গত ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। এই নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের ধাপ। আমরা শতভাগ আশাবাদী বিজয়ের ব্যাপারে। বর্তমানের নির্বাচনের পরিবেশ পরিস্থিতি ভালো রয়েছে। নির্বাচিত হলে নওগাঁর যেসব সমস্যা আছে সমাধানে সর্বোচ্চ অগ্রাধিকার দেব।’

এদিকে নওগাঁর আরো ৫টি আসনের বিএনপির প্রার্থীরা সকাল থেকেই দলের নেতাকর্মীদের নিয়ে প্রচার-প্রচারণা শুরু করেছে।

নওগাঁর ৬টি সংসদীয় আসনে এবার বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দলের ও স্বতন্ত্রসহ মোট ৩২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

পড়ুন: বিএনপির ৫৯.৪১ শতাংশ প্রার্থীই ঋণগ্রস্ত: টিআইবি

দেখুন: ‘গ্রিনল্যান্ড আমাদের চাই’ ডেনমার্কের সঙ্গে নতুন সং\ঘা\তে ট্রাম্প |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন