28.8 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২০:৩১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দোল পূর্ণিমায় আখাউড়া স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী পারাপার স্বাভাবিক

দোল পূর্ণিমা উপলক্ষে বুধবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন


আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নেসার উদ্দিন ভূঁইয়া বলেন, দোল পূর্ণিমা উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীরা বুধবার পণ্য আদান-প্রদান করবেন না বলে জানিয়েছেন। বিষয়টি ইতিমধ্যে বাংলাদেশের ব্যবসায়ীদের অবহিত করা হয়েছে। ফলে এদিন বন্দরে পণ্য খালাস ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।


তবে স্থলবন্দর সূত্র জানায়, দুই দেশের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। ইমিগ্রেশন ও কাস্টমস কার্যক্রম যথারীতি পরিচালিত হবে।
দেশের অন্যতম রপ্তানিমুখী স্থলবন্দর আখাউড়া। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বন্দরটির ব্যবসায়িক কার্যক্রমে গতি এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ বন্দর দিয়ে সবচেয়ে বেশি রপ্তানি হয় মাছ। এ ছাড়া পাথর, সিমেন্ট, প্লাস্টিক পণ্যসহ বিভিন্ন ধরনের পণ্য ভারতে রপ্তানি হয়। অন্যদিকে বিপুল পরিমাণ গম আমদানির প্রস্তুতিও নিচ্ছেন ব্যবসায়ীরা।

পড়ুন- ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

দেখুন- ইরানি কমান্ডারের খোলা হুঁশিয়ারি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন