বিজ্ঞাপন

দোহায় প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের ফুটবল টুর্নামেন্ট আয়োজন

প্রবাসী বাংলাদেশিদের বিনোদন ও পারস্পরিক সম্প্রীতি জোরদারে (বাংলাদেশ দূতাবাস দোহা-কাতার) Embassy of the People’s Republic of Bangladesh, একটি জমজমাট ফুটবল টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে।

দূতাবাস সূত্রে জানা গেছে, আগামী ১৭ এপ্রিল ২০২৬ তারিখ, শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে Cambridge International School Ground মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। কাতারে বসবাসরত বাংলাদেশিদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতা প্রবাস জীবনের একঘেয়েমি দূর করে আনন্দঘন পরিবেশ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করবে এবং নকআউট পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। প্রতিটি দলে ৭ জন মূল খেলোয়াড়ের পাশাপাশি অতিরিক্ত খেলোয়াড় ও একজন টিম ম্যানেজার থাকবেন।

আয়োজকরা জানান, অংশগ্রহণে আগ্রহী দলগুলোকে নির্ধারিত ফরম পূরণ করে নিবন্ধন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন ফরম ও বিস্তারিত নিয়মাবলি দূতাবাস থেকে সংগ্রহ করা যাবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে।

এছাড়া, নিবন্ধনের সংখ্যা ৮টির বেশি হলে লটারির মাধ্যমে চূড়ান্ত দল নির্বাচন করা হবে বলেও জানানো হয়েছে।

এই আয়োজনকে ঘিরে ইতোমধ্যেই প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকরা আশা করছেন, এই টুর্নামেন্ট শুধু খেলাধুলা নয়, বরং প্রবাসীদের মধ্যে বন্ধন ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করবে।

বিজ্ঞাপন

পড়ুন : গাজীপুরের টঙ্গীর মিলগেট বস্তিতে ভয়াবহ আগুন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন