33.5 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১৬:০৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দোহারে সেলাই মেশিন বিতরণ

ঢাকার দোহার উপজেলায় উপজেলা পরিষদের অর্থায়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদের হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. মাঈদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. আব্দুস সাত্তার, মহিলা বিষয়ক অফিসার সাবরিনা লাকী প্রমুখ।
অনুষ্ঠানে মোট ১২ জন উপকারভোগীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এর মাধ্যমে উপকারভোগীরা স্বাবলম্বী হয়ে নিজেদের আয়ের পথ তৈরি করতে পারবেন বলে আশা প্রকাশ করেন অতিথিরা।
উপজেলা নির্বাহী অফিসার মাঈদুল ইসলাম বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিজ্ঞাপন


পড়ুন:‘মধ্যপ্রাচ্যে ১৯তম ধাপের হামলা শুরু, নিশানা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ঘাঁটি’

দেখুন:ঝিনাইদহে দুই সন্তানের জননীকে গলা কে/টে হ/ত্যা/র চেষ্টা, স্বামী আটক

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন