22.9 C
Dhaka
০৭/০৩/২০২৬, ০:৫৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দোহারে পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

ঢাকার দোহার উপজেলায় পরকীয়ার অভিযোগে ফিরোজ হোসেন (৩৮) নামে এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দিয়েছেন স্ত্রী।

বিজ্ঞাপন

শুক্রবার (৬ মার্চ) ভোররাতে উপজেলার বিলাসপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আহত ফিরোজ হোসেন একই এলাকার শেখ আনসার শেখের ছেলে। এবং তিনি জয়পাড়া মুক্তিযোদ্ধা মার্কেটের একজন ব্যবসায়ী। এদিকে এ ঘটনার পর পলাতক রয়েছে স্ত্রী পায়েল।


জানা যায়, ফিরোজের সাথে প্রায় ১৬/১৭ বছর আগে জয়পাড়া খাড়াকান্দা গ্রামের পায়েলের বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের সংসারে অশান্তি লেগেই থাকতো। স্বামীর পরকীয়া রয়েছে বলেও অভিযোগ করতেন ফিরোজের স্ত্রী পায়েল। শুক্রবার ভোরে স্বামী ঘুমে থাকা অবস্থায় পুরুষাঙ্গ কেটে দেন স্ত্রী পায়েল। এ সময় ফিরোজ আলমের চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়।
এ বিষয়ে দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, ঘটনা জেনেছি। আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পড়ুন- হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি

দেখুন- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে বিএনপির সঙ্গে বৈঠক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন