ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের রুইথা এলাকায় প্রতিপক্ষের হামলায় মিজানুর রহমান(৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার রাত সারে আটটার দিকে এঘটনা ঘটে।
স্থানীয় ও আহতের পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একই এলাকার শাখাওয়াত গংদের সাথে মিজানুর রহমানদের জমি নিয়ে বিরোধ চলছিলো। বিরোধের জেরে গতকাল সোমবার দেশীয় অস্ত্র নিয়ে শাখাওয়াত, মামুন ও মিরাজ ঘরে ঢুকে মিজানুরকে এলোপাথারী কুপিয়ে আহত করে পালিয়ে যায়। এসময় মিজানুরের বাম হাত বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মিজানুরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় দোহার থানা পুলিশ। এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্তরা।
দোহার থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, এঘটনায় জরিতদের গ্রেফতারে চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


