বিজ্ঞাপন

দোহারে ভোররাতে এক নারীকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা

ঢাকার দোহার উপজেলায় ভোররাতে মলি আক্তার (২৮) নামে এক নারীকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার ভোরের উপজেলার আন্তা বাগেরকাচা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মলি আক্তার ওই গ্রামের বাদশা বাবুর্চির মেয়ে।


নিহতের স্বজনরা জানান ভোরে প্রকৃতির ডাকে সারা দিতে মলি ঘর থেকে বের হলে কে বা কারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় তার চিৎকারে স্বজনরা এগিয়ে আসলে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ হত্যাকা-ের পেছনের কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

পড়ুন- নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

দেখুন- রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি নাহিদের 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন