বিজ্ঞাপন

দোহারে মৎস্যজীবীদের চাল নিয়ে প্রতারণা

বাংলাদেশ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় খাদ্য নিরাপত্তা নিশ্চিত প্রকল্প ভিজিএফ এর চাল নিয়ে চালবাজির অভিযোগ উঠেছে দোহারের মাহমুদপুর ইউনিয়নে। এ সুবিধার আওতায় জেলেদের ৪০ কেজি করে চাল দেয়ার কথা থাকলেও জেলেরা পাচ্ছেন মাত্র ২৭ কেজি করে চাল। তাহলে বাকি চাল গিলে খাচ্ছে কারা? এমন প্রশ্ন সাধারন জেলেদের।

শুধু তাই নয় কার্ডধারী ছাড়া অন্যান্যদের সুবিধা দেয়া হচ্ছে, মৎস্য অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে এমন অভিযোগ করছেন অনেকে। বেশিরভাগ অভিযোগের আঙ্গুল তোলেন সহকারী মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলামের বিরুদ্ধে। ইউপি সদস্যরাও বলেন ভিন্ন ভিন্ন কথা।

এত অভিযোগের বিষয়ে রফিকুল ইসলামের বক্তব্য জানতে তার অফিসে গেলেও তাকে পাওয়া যায়নি। তার মোবাইলে একাধিক ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

এত এত অভিযোগের ভিড়ে তাহলে কি অধরাই রয়ে যাবে এই চাল নিয়ে চালবাজির ঘটনা। এমন প্রশ্ন এখন সাধারণ জেলেদের।

বিজ্ঞাপন

পড়ুন : যশোরের অভয়নগরের গোফরান বাহিনীর প্রধান গোফরানসহ গ্রেফতার ২

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন