বিজ্ঞাপন

দোহারে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

”দূর্যোগ প্রস্তুতিতে লড়ব,তারুণ্যের বাংলাদেশ গড়ব”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার সকালে দোহার উপজেলা প্রশাসনের আয়োজনে জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ দিবস পালিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম। ূদিবসে ভূমিকম্প ও অগ্নিকান্ড মহড়া সম্পর্কে ফায়ার সার্ভিসের কর্মীদের ধারনা দেওয়া হয়।
আরও উপস্থিত ছিলেন দোহার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.কুতুবউদ্দিন, পৌরসভার প্রধান প্রকৌশলী মামুনুর রশীদ, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. মিয়াজান, উপজেলা ফায়ার সার্ভিস স্ট্রেশন অফিসার মো.তামিম, উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুস সালামসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

পড়ুন:কালাইয়ে ‘আলী যাকের মুক্তিযুদ্ধ গ্রন্থপাঠ’কর্মসূচির যাত্রা শুরু

দেখুন:নওগাঁ নির্বাচনী জনসভায় যা বললেন জামায়াত আমির

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন