রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মানদীর ঢালার চর এলাকা থেকে জেলে রাম হালদারের জালে ধরা পড়েছে ৯ কেজি ওজনের একটি চিতল মাছ। যার দাম হাঁকা হয়েছে১৪ হাজার ৪০০টাকা।
শুক্রবার বিকেল ৪টার দিকে দৌলতদিয়া ৫নম্বর ফেরীঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ চিতল মাছটি ১৪ হাজার ৪০০ টাকায় মাছটি কিনে নেন।
দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান সেখ বলেন, জেলে রাম হালদারের কাছ থেকে ৯ কেজি ওজনের চিতল মাছটি ১ হাজার ৬ শত টাকা কেজি দরে আমি মোট ১৪ হাজার ৪০০ টাকা দিয়ে কিনে নিয়েছি। এখন ফোনের মাধ্যমে মাছটি বিক্রি করার সময় কেজিতে কিছু লাভ রেখে বিক্রি করে দিবো।
বিজ্ঞাপন
পড়ুন : রাজবাড়ীর দূর্গম চর কুশাহাটা গ্রামে আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে উপজেলা প্রশাসন


