বিজ্ঞাপন

দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনায় জাবি শিক্ষার্থী নিখোঁজ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী আহনাফ তাহমিদ খান রাইয়ান ও তার ভাগ্নি এখনো নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় রাইয়ানের মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ীতে প্রায় ৪০ জন যাত্রী নিয়ে একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। দুর্ঘটনাকবলিত ওই বাসে রাইয়ানসহ তার মা, বোন ও ভাগ্নে অবস্থান করছিলেন।

এ বিষয়ে অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, “আমরা সার্বক্ষণিকভাবে পরিস্থিতির খোঁজখবর রাখছি। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাইয়ানের মাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তার বোনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনো রাইয়ান ও তার ভাগ্নের কোনো সন্ধান পাওয়া যায়নি।” তিনি এ ঘটনায় সকলের কাছে দোয়া কামনা করেন।

অন্যদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) জিএস মাজহারুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তিনি এ বিষয়ে রাজবাড়ী জেলা প্রশাসকের সাথে কথা বলেছেন। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দুই নারীর লাশ উদ্ধার করা হয়েছে এবং আরো দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরো জানান, রাইয়ানের সন্ধান এখনো পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের সূত্রেও নিশ্চিত হওয়া গেছে, রাইয়ানের মাকে মৃত অবস্থায় উদ্ধার করা হলেও রাইয়ান ও তার ভাগ্নি এখনো নিখোঁজ রয়েছেন।

পড়ুন:পদ্মাপাড়ে স্বজনদের আর্তনাদ, বাসডুবিতে মৃত্যু বেড়ে ২৫

দেখুন:মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সং/ঘ/র্ষ 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন