বিজ্ঞাপন

দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ, ইয়াবাসহ একজন আটক

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানের সময় সন্ত্রাসীদের গুলিতে এক সোর্স গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় নুরুজ্জামান তাগাদগিরি (৪৫) নামের এক ব্যক্তিকে ৫০ পিস ইয়াবাসহ আটক করেছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গুলিবিদ্ধ সোর্স আব্দুল হামীদ (৪০)কে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নুরুজ্জামানের বাড়িতে অবৈধ অস্ত্র ও মাদক কেনাবেচার খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালায়। এ সময় ফিলিপনগর চরের চরমপন্থী ‘রাখি বাহিনী’র প্রধান রাখি (৩৫) ও সহযোগী মিঠু লাল (৩২) উপস্থিত ছিল। তারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার সোর্স আব্দুল হামীদকে লক্ষ্য করে গুলি ছোড়ে, এতে তার পায়ে গুলিবিদ্ধ হয়। পরে আসামিরা পালিয়ে যায়।

অভিযানস্থল থেকে ৫০ পিস ইয়াবা ও একটি হিরো ডিলাক্স মোটরসাইকেল উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই নুরুজ্জামানকে আটক করা হয়। তিনি স্থানীয় ককিল তাগাদগিরির ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, “নুরুজ্জামানকে ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। আহত সোর্সকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পলাতকদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।”

কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক পারভীন আখতার বলেন, “ঘটনা শুনে আমি ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।

পড়ুন: কুমিল্লায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ অভিযান

দেখুন: লক্ষ্মীপুরে বন্যার সর্বশেষ পরিস্থিতি 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন