১১/০২/২০২৬, ১৭:১০ অপরাহ্ণ
28 C
Dhaka
১১/০২/২০২৬, ১৭:১০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দৌলতপুরে আগ্নেয়াস্ত্র ঠে‌কি‌য়ে ডাকাতির অভিযোগ

কুষ্টিয়ার দৌলতপুরে আপন ভাইসহ প্রতিবেশীর বিরুদ্ধে হামলা ও ডাকাতির অভিযোগ উঠেছে। উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়াড় কান্দিরপাড়া গ্রামে এ ঘটনা ঘ‌টে। অ‌ভিযুক্তরা প্রাণনা‌শের হুম‌কি দেওয়ায় ভুক্ত‌ভোগী প‌রিবার‌টি নিরাপত্তাহীনতায় ভুগ‌ছে। আজ বৃহস্প‌তিবার(২৮ আগষ্ট) সকা‌লে সাংবা‌দিক‌দের বরাত দি‌য়ে এই তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছে প‌রিবার‌টি।
এ ঘটনায় ভুক্তভোগী আশরাফুল আলম (৬৮) দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার (২৪ আগস্ট) গভীর রাতে আশরাফুল আলমের ছোট ভাই রুহুল আমিন (৫৫) ও প্রতিবেশী মৃত নানটু গুরির ছেলে সম্রাট গুরির (২৭) নেতৃত্বে ৬–৭ জন সন্ত্রাসী তার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা লোহার রড দিয়ে আশরাফুল আলমকে মাথা ও পায়ে আঘাত করে এবং তার স্ত্রীকে চড়-থাপ্পড় মারার পর আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে।

এসময় তারা ঘর থেকে এক লাখ ১০ হাজার টাকা, দুই লাখ ৩০ হাজার টাকার স্বর্ণালংকার ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। লুট হওয়া মালামালের মধ্যে ছিল গলার স্বর্ণের চেইন, কানের দুল, একটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন, অগ্রণী ব্যাংক (আল্লারদর্গা শাখা) এর দুটি চেকবই এবং শাড়ি-কাপড়। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, হামলাকারীরা প্রকাশ্যে আশরাফুল আলম ও তার স্ত্রীকে খুন-যখমের হুমকি দেয়।

এ বিষয়ে ভুক্তভোগীর ছেলে রমিছ জানান,“গ্রামে বাড়ি নির্মাণকে কেন্দ্র করে চাচার সঙ্গে বিরোধ হয়েছিল। পরে সকালে তা মীমাংসা হয়। এর প‌রের‌দিন রাতে চাচা অস্ত্রধারী সন্ত্রাসী সম্রাট‌কে নিয়ে বাবা ও মায়ের ওপর হামলা চালিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার ও মালামাল লুট করে নিয়ে যায়। এতে আমার বাবা-মা আহত হন।”

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, “ থানায় লিখিত অভিযোগ দিয়ে থাকলে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”

বিজ্ঞাপন

পড়ুন : দৌলতপুরে যৌথবাহিনীর অভিযানে গুলিসহ সেচ্ছাসেবক দলের নেতা আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন