বিজ্ঞাপন

দৌলতপুরে যৌথবাহিনীর অভিযানে গুলিসহ সেচ্ছাসেবক দলের নেতা আটক

কুষ্টিয়ার দৌলতপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাহমুদর হাসান পাতা (৪৪) নামে একজনকে গুলিসহ আটক করা হয়েছে। তিনি দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

শুক্রবার (২০ জুন) গভীর রাতে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের নতুন আমদহ গ্রামে এ অভিযান চালানো হয়। সকাল ৬টা পর্যন্ত যৌথবাহিনীর সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে ৯ রাউন্ড তাজা গুলি, ৪টি খালি কার্তুজ এবং ৪টি খালি মদের বোতল উদ্ধার করেন।

আটক মাহমুদর হাসান পাতা একই গ্রামের এমদাদুল ইসলাম দাউদের ছেলে।

ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন,এ বিষ‌য়ে আইনগত ব‌্যবস্থা গ্রহণ ক‌রে আদালতে পাঠানো হবে।” , মাহমুদর হাসান পাতার কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এবিষয়ে আমরা অবগত নন।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুল হক আসাদ জানান, মাহমুদর হাসান পাতা দলটির উপজেলা ইউনিটের যুগ্ম আহ্বায়ক। তবে তিনি গুলিসহ আটকের বিষয়ে অবগত নন বলে জানান। সংগঠনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : দ্বিগুণের বেশি ভাড়া আদায়, নেত্রকোনায় ২ সিএনজি চালকের জেল-জরিমানা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন