24.9 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২২:১৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে সিলিন্ডার গ্যাস, নজরদারির অভাব!

বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) তিন সপ্তাহের বেশি সময় ধরে সরবরাহ সংকটে রয়েছে। দাম প্রায় দ্বিগুণ হলেও চাহিদা অনুযায়ী সিলিন্ডার পাওয়া যাচ্ছে না।

বিজ্ঞাপন

সরকারের পর্যাপ্ত নজরদারির অভাবেই এলপিজি সংকটের সুযোগ নিয়ে বাজারে দ্বিগুণ দামে সিলিন্ডার বিক্রি হচ্ছে বলে অভিযোগ করছেন গ্রাহকেরা। সরবরাহ ঘাটতির পাশাপাশি মূল্য নিয়ন্ত্রণে কার্যকর তদারকি না থাকায় সরকার নির্ধারিত দামে এলপিজি পাওয়া যাচ্ছে না। ফলে ভোগান্তি ও বাড়তি খরচের চাপ বাড়ছে সাধারণ মানুষের ওপর। বেশি দামে এলপিজি কিনতে বাধ্য হচ্ছেন গ্রাহকেরা।

পাইপলাইনে গ্যাসের সংকটের কারণে এলপিজির চাহিদা আরও বেড়েছে। বাসায় গ্যাস না পেয়ে অনেকে এলপিজি সিলিন্ডার কিনতে ছুটছেন, তবে বাজারে সংকটের কারণে তা সহজে মিলছে না। কোথাও কোথাও ১২ কেজির সিলিন্ডার ২ হাজার থেকে ২ হাজার ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে, যেখানে সরকার নির্ধারিত দাম ১ হাজার ৩০৬ টাকা।

দেশে এলপিজির গ্রাহক এক কোটির বেশি। জাতীয় নির্বাচন ও রমজান সামনে রেখে এলপিজির ঘাটতি এড়াতে আমদানি বাড়ানোর নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। ব্যবসায়ীরা জানুয়ারি ও ফেব্রুয়ারিতে বাড়তি এলপিজি আমদানির প্রতিশ্রুতি দিলেও এখনো বাজারে সরবরাহ স্বাভাবিক হয়নি।

আমদানিকারকদের ভাষ্য, শীত মৌসুমে চাহিদা বাড়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে বিশ্ববাজারে এলপিজির সংকট তৈরি হয়েছে। জাহাজ সংকটের কারণেও আমদানি ব্যাহত হচ্ছে। তবে আমদানি বাড়ানো গেলে ধীরে ধীরে বাজারে সরবরাহ স্বাভাবিক হতে পারে বলে আশা করা হচ্ছে।

পড়ুন: প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন