২৫/০২/২০২৬, ১২:২৮ অপরাহ্ণ
30.6 C
Dhaka
২৫/০২/২০২৬, ১২:২৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে: খোকন

দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার হাফেজিয়া এতিমখানা ও কওমি মাদ্রাসা মিলনায়তনে জাতীয় কুরআন তেলওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বলেন, ‘যারা দ্রুত নির্বাচন চায় না, তারা গত ১৫ বছরের আন্দোলন ও শহীদের রক্তের সঙ্গে বেইমানি করছে। বাংলার জনগন তা মেনে নিবে না। এই সরকারকে নিয়ে দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র চলছে। এই সরকার ব্যর্থ হলে আমাদের গণঅভ্যুত্থান ব্যর্থ হবে।’

খোকন বলেন, ‘বাংলাদেশকে মৌলবাদী রাস্ট্রে আখ্যা দিতে বিদেশী ষড়যন্ত্র হচ্ছে। তারা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, আন্দোলন-সংগ্রামে মৌলবাদীরা অগ্রণী ভূমিকা পালন করেছে।’

তিনি বলেন, ‘আমরা চাই না ভারতের বিজিবির মতো মৌলবাদী দল বাংলাদেশে ক্ষমতায় আসুক। বাংলাদেশে কোন ধর্মীয় মৌলবাদী শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে, সেই জন্য জাতিকে সজাগ থাকতে হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদি ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা আবু ছফা, সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহবায়ক আনোয়ারুল হক কামাল, পৌর বিএনপির আহবায়ক মোতাহের হোসেন মানিক প্রমুখ।

এনএ/

দেখুন: দ্রুত বের হতে মাঝ আকাশে বিমানের দরজা খুলে দিলেন যাত্রী!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন