জুলাই ২৪ এর গণহত্যাকারীদের দ্রুত বিচার চেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ, রূপগঞ্জ উপজেলা শাখার আয়োজনে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ৫ আগষ্ট মঙ্গলবার বিকালে উপজেলার ভূলতা গাউছিয়া বাস স্টেশন এলাকায় এ গণমিছিলে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানার সভাপতি মুফতী ইমদাদুল্লাহ হাশেমী। সাধারণ সম্পাদক মুহাম্মাদ মাকসুদুল হাসান’র সঞ্চালনায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সমাবেশ ও গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি মুহাম্মাদ জাহাঙ্গীর কবিরসহ নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জুলাই অভ্যুত্থানে তাজা রক্তের বিনিময়ে আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি। জুলাই আন্দোলনে অংশগ্রহনকারীদের উপর স্বৈরাচার সরকার গণহত্যা চালিয়েছে। যার ফলে অনেকে নিহত ও আহত হয়েছে। কিন্তু এখনো গণহত্যার কোনো বিচার হয়নি। তিনি আরো বলেন, গণহত্যার বিচার অতি দ্রুত বাংলাদেশের মাটিতে করতে হবে।
সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানার সভাপতি মুফতী ইমদাদুল্লাহ হাশেমী বলেন, জুলাই আন্দোলনে আমাদের প্রত্যাশা স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়া। কিন্তু বাংলাদেশে আবারো নতুন স্বৈরাচার গড়ে উঠার ষড়যন্ত্র চলতেছে। ইনশাআল্লাহ যদি বাংলাদেশে কোনো স্বৈরাচার নতুনভাবে জেগে উঠে তাহলে আবারো আমরা গণঅভ্যুত্থান রচিত করবো।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানা ও সহযোগী সংগঠনের নেতৃত্ববৃন্দ।
পড়ুন : প্রশাসনের তত্ত্বাবধানে বেনজীরের রূপগঞ্জের ডুপ্লেক্স বাড়ি


