অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভা নভেম্বরেই শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
আজ রোববার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয়ের সংস্কার বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরতে গিয়ে মাহফুজ আলম এ তথ্য জানান। ডিআরইউ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।
তথ্য উপদেষ্টা বলেন, সাংবাদিকদের সঠিকভাবে বেতন ও মজুরি প্রদান না করা হলে প্রতিষ্ঠানের এক্রিডিটেশন ও সরকারের পক্ষ থেকে সকল সুবিধা বাতিল করা হবে। এন্ট্রি লেভেলে একটি বেসিক স্যালারী ঠিক করতে চায় সরকার, ১২ কিংবা ১৫ হাজার সেলারি কোনওভাবে সাংবাদিকদের হতে পারে না বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, অনলাইন প্লার্টফর্মে জবাবদিহিতা নিশ্চিত করতে নীতিমালা করতে আগামী সপ্তাহে নাগাদ সিদ্ধান্তে উপনীত হবে। নির্বাচনকালীন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন সাথে আলোচনা করা হবে। তবে গুজব ও অপতথ্য রোধে সব প্রতিষ্ঠানকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।
তথ্য উপদেষ্টা আরও বলেন, গণমাধ্যম কমিশন গঠন করতে চায় তথ্য মন্ত্রণালয়। যেখানে সরকারের কোনও নিয়ন্ত্রণ থাকবে না, এবং যে বডি পত্রিকার সার্কুলেশন ও টেলিভিশনের সম্প্রচার নিয়ন্ত্রণ করবে পাশাপাশি গণমাধ্যমকর্মীদের স্বার্থ রক্ষা করবে।
পড়ুন : গণমাধ্যম স্বাধীনভাবে সরকারের সমালোচনা করছে : তথ্য উপদেষ্টা


