31.2 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১২:১৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ধর্মীয় মিথ্যাচারের ঘটনা সাজিয়ে হয়রানীমূলক ও মানসিক নির্যাতন করার অভিযোগে সংবাদ সম্মেলন

পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা সাক্ষী না দেয়ায় ধর্মীয় মিথ্যাচারের ঘটনা সাজিয়ে হয়রানীমূলক ও মানসিক নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জয় কুমার রায় নামের এক যুবক।

বিজ্ঞাপন

একটি বেসরকারী টেলিভিশন চ্যানেল ও অনলাইন পোর্টালে তাকে জড়িয়ে ধর্মীয় বিষয় নিয়ে সংবাদ পরিবেশনে তার আত্মসম্মান হানীর কথা জানিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।


গতকাল বুধবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন দিনাজপুর জেলা শহরের নিমতলা এলাকার সহদেব কুমার রায়ের ছেলে জয় কুমার রায়। এ সময় তার স্ত্রী উর্মিলা রানী উপস্থিত ছিলেন।


সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার স্থায়ী ঠিকানা শহরের কাচারীবাজার। সেখানে আমার বড় ভাই (বাবার প্রথম স্ত্রীর ছেলে) অশোক বাসফোর, ভাতিজা আব্দুল্লাহ ও কনকলতা মৌসুমী একটি মামলায় আমাকে মিথ্যা সাক্ষী দেয়ার জন্য অনুরোধ করে। মিথ্যা সাক্ষী দিতে রাজী না হওয়ায় ২০২৪ সালের নভেম্বর মাস থেকে আমি ও আমার পরিবারকে মিথ্যা মামলাসহ মেরে ফেলার হুমকী দেয়। এরপর থেকেই আমার ও আমার পরিবারের সাথে নানাভাবে উসকানীমূলক কথা বলতো এবং নানাভাবে ঝগড়াবিবাদ করতো। গত ২০২৫ সালের ০৮ মার্চ আমার ছেলে রিতম (০২) তাদের বাড়িতে ঢুকে ফেয়ার লাভলী ক্রিম নষ্ট করায় অশোক বাসফোড় আমাকে গুরুত্বরভাবে মারধোর করে। জীবন বাঁচাতে আমি ৯৯৯ নম্বরে কল করে সাহায্য চাইলে পুলিশ এসে অশোক বাসফোড়কে সতর্ক করে এবং আমাকে সাবধানে থাকতে বলে। তারপরেও সে মাঝেমধ্যে ঝগড়া বিবাদ করার ফাঁদ খুজে। গত ২৭ অক্টোবর অশোক বাসফোড়ের সাথে তার ভাই জুয়েলের ঝগড়া বিবাদ হয়। সেদিন আমি বাড়িতে ছিলাম না, আমার কর্মস্থল দিনাজপুর কম্পিউটারে ছিলাম। অশোক বাসফোড় আমাকে বলে সে জুয়েলের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজাবে এবং আমাকে সেই মামলার সাক্ষী করবে। এই ঘটনার পর আমি আমার মা ও ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় উঠি। এরপরেও আমার সঙ্গে নানাভাবে হুমকী-মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। বাড়ি ছেড়ে দেয়ায় নিজ ভাতিজা আব্দুল্লাহকে দিয়ে ধর্মীয় মিথ্যাচার করে নতুন ঘটনা সাজায়। অথচ ভাতিজা আব্দুল্লাহর সঙ্গে আমার ধর্ম বিষয়ে কোন দ্বিমত হয়নি , আমি যতটুকু পেরেছি তাকে সহযোগিতা করেছি। যার উপযুক্ত প্রমাণ আমার কাছে রয়েছে।


দিনাজপুর শহরে আমার ১০০’র বেশি মুসলিম বন্ধ রয়েছে, তাদের সাথে কখনোই কোন রকম ধর্মীয় বিষয় নিয়ে কথাবার্তা হয়নি। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো তারা আমার নামে মিথ্যাচার করছে। একটি বেসরকারী টেলিভিশন চ্যানেল ও অনলাইন পোর্টাল আমাকে জড়িয়ে ধর্মীয় বিষয় নিয়ে সংবাদ পরিবেশন করেছে। যা মিথ্যা ও বানোয়াট। যা আমার আত্মসম্মানহানি হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মূলত আব্দুল্লাহকে আমি মারধোর করেছি এবং ইসলাম ধর্ম গ্রহনের কারণে হয়রানী করেছি ইটা পরিপূর্ণ মিথ্যা। মিথ্যা সাক্ষী না দেয়ায় আমার উপর এই হয়রানীমূলক এবং মানসিক নির্যাতন করেছে। এই মিথ্যাচারের বিষয়টি তুলে ধরার অনুরোধ করেন তিনি।

পড়ুন- চরফ্যাশনে নৌবাহিনী–পুলিশের যৌথ টহল, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন