কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, ৫ ই আগস্ট ছাত্র জনতার আন্দোলন থেকে শুরু করে ১৭ বছর গুম, খুন হওয়া এবং আজকে যারা কষ্টে আছেন, যে সকল পরিবার অসহায় আছেন ইনশাআল্লাহ তারেক রহমান বাংলাদেশে এসে সে সকল পরিবারের পাশেও দাঁড়াবেন এবং তাদের দায়িত্ব নিবেন।
শুক্রবার (১৭অক্টোবর) বিকেলে মাদারীপুরের ডাসার উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার পশ্চিম খান্দুলীর বালুর মাঠে ডাসার উপজেলার ৫টি ইউনিয়নের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
তালুকদার খোকন বাংলাদেশ জামায়াত ইসলামীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করার চেষ্টা করবেন না। আপনারা বলেন দাঁড়ি-পাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে তাহলে আপনারা যখন ২০১৮ সালে ধানের শীষ মার্কায় ভোট করে ছিলেন, যারা ধানের শীষের প্রার্থী হয়েছিলেন আপনাদের মার্কা ছিলো না তখন কি আপনারা জাহান্নামে গিয়েছিলেন।
ডাসার উপজেলা বিএনপির সভাপতি প্রার্থী মোঃ আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হাওলাদার, সাবেক সাংগঠনিক সম্পাদক আঃ সালাম খান, বিএনপি নেতা সেলিম চৌধুরীসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।
পড়ুন : পিআরসহ পাঁচ দফা দাবিতে মাদারীপুরে ইসলামী আন্দোলনের মানববন্ধন


