০২/০৩/২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
22.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ধর্ম গৌত্র দিয়ে মানুষকে বিভক্ত করা এক ধরণের সুবিধাবাদ, বর্ণবাদ- মির্জা ফখরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত ধানের শীষ প্রতিকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ধর্ম গৌত্র দিয়ে মানুষকে বিভক্ত করা এক ধরণের সুবিধাবাদ, বর্ণবাদ। ধর্মের কারনে বিভাজন কোনভাবে গ্রহণযোগ্য নয়।

বিজ্ঞাপন

রোববার(২৫ জানুয়ারি) দুপুরে গড়েয়া ইউনিয়নে একটি ইস্কন মন্দিরের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সনাতন ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের দুর্ভাগ্য মুক্তিযুদ্ধের পরেও বাংলাদেশে সাম্যবাদকে সত্যকে প্রতিষ্ঠা করতে আমাদের বারবার রক্ত দিতে হয়েছে। লড়াই করতে হয়েছে। সংগ্রাম করতে হয়েছে। আমি বলতে চাই আমরা সবাই বাংলাদেশী। এখানে যারা বসবাস করি তারা সংখ্যায় বড় বা ছোটর কোন বিষয় নাই।

তিনি বলেন, আপনারা জানেন আমি ইসলাম ধর্মে বিশ্বাসী। কিন্তু আমার ধর্মে এবং পারিবারিক ভাবে যে শিক্ষা পেয়েছি তা হলো অন্যান্য ধর্মালম্বীদের সম্মান করা। আমি আমার শিক্ষা থেকে তাই পেয়েছি। মানবতা বড় ধর্ম।

উপস্থিত ইস্কন ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশকে সবার। আপনারা নির্ভয় থাকবেন। আপনাদের কোন ভয় নেই। আপনাদের কোন শঙ্কা নেই। সামনে নির্বাচন। আপনাদের ভয় পেলে চলবেনা। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশটাকে এমন কারো হাতে তুলে দেয়া যাবেনা। যাদের হাতে বাংলাদেশ নিরাপদ নয়।

এসসয় তিনি এবারের নির্বাচন তার শেষ নির্বাচন হতে পারে বলে জানান এবং সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

পড়ুন- আবু সাঈদ রাফি হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন

দেখুন- সারাদেশে জমজমাট প্রচার-প্রচারণায় প্রার্থীরা 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন